লালমোহনে”জুলাই বিপ্লবের”শহীদ পরিবার ও আহতদের সন্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও অনুদান প্রদান।

লালমোহনে “জুলাই বিপ্লব” শহীদ পরিবার ও আহতদের সম্মানে জামায়াতে ইসলামীর মতবিনিময় ও অনুদান প্রদান।

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

২০২৪ সালের ঐতিহাসিক “জুলাই বিপ্লব”-এ শহীদ ও আহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাষ্টার জাকির হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাইম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা আকতার উল্লাহ, জেলা বায়তুল মাল সম্পাদক বেলায়েত হোসেন, লালমোহন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন প্রমুখ।সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হক।“ঈমানি দায়িত্ব” হিসেবে পাশে দাঁড়ানোর আহ্বানবক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “জুলাই বিপ্লব ছিল এ দেশের গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা ও ন্যায়বিচারের সংগ্রামে এক ঐতিহাসিক অধ্যায়। শহীদরা ইসলামী মূল্যবোধ রক্ষায় প্রাণ দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ জাতির জন্য চিরস্মরণীয়।”অনুষ্ঠানে ১২টি শহীদ পরিবার ও ৪৩টি আহত পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়।বক্তারা শহীদদের স্মৃতিকে ধরে রাখতে জামায়াতের চলমান আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে লালমোহনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *