ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন:

**ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছিনতাইকারীর হামলায় নিহত মেধাবির ছাত্র মাহফুজুর রহমান।

ছিনতাইকারীর হামলায় নিহত মাহফুজুর রহমান: বরিশাল ছাত্রশিবিরের শোক।

মোহাম্মদ আব্দুল মান্নান

বরিশাল ১০ জুলাই ২০২৫।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরের এক নিবেদিতপ্রাণ কর্মী মাহফুজুর রহমান আর আমাদের মাঝে নেই।

গতকাল (৯ জুলাই) বুধবার ঢাকায় ছিনতাইকারীর হামলায় তিনি নির্মমভাবে নিহত হন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মাহফুজুর রহমান ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি একজন হাস্যজ্জল, সাদালাপী, সহানুভূতিশীল ও সবার প্রিয় মুখ ছিলেন।জানা যায়, তিনি গতকাল বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় গাড়ি থেকে নামার পরপরই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইয়ের এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার এই অকাল মৃত্যুতে ছাত্রশিবির বরিশাল মহানগর, কলেজ বন্ধু ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করে অনেকেই শোক জানাচ্ছেন।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শোক বিবৃতিতে বলেছে— “মাহফুজুর রহমান ছিলেন সংগঠনের একজন নিষ্ঠাবান ও কর্মঠ সদস্য। তাঁর এই মর্মান্তিক মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে সবর ও ধৈর্য ধারণের তাওফিক কামনা করছি।”আল্লাহ তায়ালা তাঁর সকল দ্বীনি ও সামাজিক অবদান কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *