খায়ের হাট ৩০ শয্যা হাসপাতাল পরিদর্শনে ভোলার সিভিল সার্জন:

খায়ের হাট ৩০ শয্যা হাসপাতাল পরিদর্শনে ভোলা সিভিল সার্জন ।

মোঃ আব্দুল মান্নান

ভোলা প্রতিনিধি :

ভোলা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ মনিরুল ইসলাম মনির দৌলতখান উপজেলার গায়ের হাট ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল পরিদর্শন করেছে ।

মঙ্গলবার (২৯ জুলাই ) প্রায় বেলা ১১টার কিছু আগে পরে তিনি খাহের হাট ৩০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে আসেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ, চিকিৎসা কার্যক্রম, রোগীদের স্বাস্থ্যসেবা, ওষুধ ও খাবার সরবরাহ ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ঘুরে দেখেন। বিশেষ গুরুত্ব দেন হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীদের খাবারের গুণগত মান নিশ্চিতকরণে।তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে হাসপাতাল সর্বদা পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখে এবং রোগীরা মানসম্মত চিকিৎসা ও পুষ্টিকর খাবার পান। রোগীরা যাতে কোনো বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), নার্স ইনচার্জ, স্বাস্থ্য সহকারীসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।সিভিল সার্জন হাসপাতাল ব্যবস্থাপনার নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের সঙ্গে কথা বলে তাদের মতামত ও অভিজ্ঞতা শোনেন।তিনি বলেন, “সরকারি হাসপাতালের সেবার মানোন্নয়ন ও জনগণের আস্থা অর্জন করাই আমাদের মূল লক্ষ্য। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *