ভারতে সাপে কাটা শিশুর লাশ ভাসিয়ে দেয়া হয়েছিল নদীতে: ভেলা ভেসে এলো কুড়িগ্রামে।

ভারতে সাপে কাটা শিশুর লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল নদীতে, ভেলা ভেসে এলো কুড়িগ্রামে ।

কুড়িগ্রাম সংবাদদাতা:

ভারতের অভ্যন্তরে সাপে কাটা এক শিশুর মৃতদেহ কলাগাছের ভেলায় ভাসিয়ে দেওয়ার পর তা ভেসে এসে পৌঁছেছে বাংলাদেশে, কুড়িগ্রামের দুধকুমার নদে।

রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় স্থানীয়রা একটি ভেলা ভাসতে দেখেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কলাগাছের গুঁড়ি দিয়ে তৈরি ভেলার উপর চাটাই বিছানো ছিল। তার ওপরে চাদর, মশারি ও পলিথিন দিয়ে ঢেকে রাখা ছিল আনুমানিক ৬ বছর বয়সী একটি শিশুর মরদেহ। বিষয়টি দেখে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় এক শিক্ষার্থী ফারুক খান জানান, মরদেহের সঙ্গে একটি কাগজে মোবাইল নম্বর লেখা ছিল। ওই নম্বরে কল করলে ভারতের অনকু দাস নামের এক ব্যক্তি ফোন রিসিভ করে নিজেকে শিশুটির মামা পরিচয় দেন। তিনি জানান, শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়।তিনি আরও জানান, পরিবারের বিশ্বাস ছিল, নদীতে মরদেহ ভাসিয়ে দিলে শিশুটি কোনো অলৌকিক উপায়ে ফিরে আসতে পারে—এই বিশ্বাস থেকেই এমনটি করা হয়।বিষয়টি জানার পর স্থানীয়রা মরদেহে কোনো ধরনের বাধা না দিয়ে পুনরায় নদীতে ভাসিয়ে দেন।এ বিষয়ে যাত্রাপুর ইউনিয়নের স্থানীয়রা জানান, নদীর স্রোতে ভারতের দিক থেকে আসা এ ভেলাটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *