লালমোহনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে
বুধবার (৩ সেপ্টেম্বর )ভোলার লালমোহনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি লালমোহন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, বিএনপি নেতা সফিউল্লাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদারসহ আরও অনেকে।বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই জনগণের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। আগামী জাতীয় নির্বাচনে ভোলা-০৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।তাদের আহ্বান—ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ঘরে ঘরে পৌঁছানোই এখন প্রধান লক্ষ্য।
