বোরহানউদ্দিনে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা ও সম্মাননা

মোঃ মিজানুর রহমান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ

মাদরাসা শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন। এর অংশ হিসেবে বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত ১৩২ জন শিক্ষককে সংবর্ধনা এবং গত পাঁচ বছরে অবসরপ্রাপ্ত ৭০ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়েছে।

২৭ সেপ্টেম্বর সকালে বোরহানউদ্দিন মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। সভাপতিত্ব করেন ভোলা জেলা সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম আহমদ উল্যাহ আনছারী।

বক্তারা বলেন, মাদরাসা শিক্ষকদের দাবি-দাওয়া আদায়ে জমিয়াতুল মোদাররেছীন অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এ সময় অবসরপ্রাপ্তদের ক্রেস্ট এবং নবনিযুক্তদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *