বোরহানউদ্দিনের হাসনাইনের জীবন বাঁচাতে সহায়তার আবেদন।
মোঃ মিজানুর রহমানবোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা //
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের জগতআলি হাজি বাড়ির বাসিন্দা মোঃ হাসনাইন (পিতা: নকিতুল্লাহ, মাতা: রোকেয়া বেগম) বিরল ও জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ২০২৪ সালের ২৪ জানুয়ারি তার শরীরে হেপাটাইটিস বি ও লিভার ক্যানসার ধরা পড়ে।এ পর্যন্ত তিনি ১৯ দফা কেমোথেরাপি নিয়েছেন। সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসায় ইতোমধ্যে ৬ লক্ষাধিক টাকা ব্যয় করেছেন। বর্তমানে অস্ত্রোপচারের জন্য আরও ৫ লক্ষ ৫০ হাজার টাকার প্রয়োজন হলেও চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।বিবাহিত এই রোগীর কোনো উপার্জনের উৎস নেই। মানবিক বিবেচনায় হৃদয়বান ও সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। তাদের ভাষায়—”আপনার সামান্য সহায়তাই একটি জীবন বাঁচাতে পারে।”সহযোগিতার জন্য যোগাযোগ: 01626771918 (বিকাশ/নগদ)-
