বৃত্তি শিক্ষার্থী অভিভাবক মতবিনিময়ে শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা ।

বৃত্তি শিক্ষার্থী অভিভাবক মতবিনিময়ে শাহবাজপুর মাদ্রাসা

এম. এ. হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ওহির জ্ঞানে বিশ্বোপযোগী নেতৃত্ব তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদ্রাসা” অল্প সময়ের মধ্যেই লালমোহনবাসীর আস্থা ও ভালোবাসায় স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠার প্রথম বছরেই ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা খালিদ হোসেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক মো. আবুল হাসান ও আজিজুল হক। বক্তারা বলেন, “অভিভাবক ও শিক্ষকের সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনসহ ভবিষ্যতে বড় অর্জন সম্ভব হবে।” এসময় তারা অভিভাবকদের প্রতি অনুরোধ জানান— কোনো অসংগতি চোখে পড়লে তা সভা পর্যন্ত অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে প্রিন্সিপাল বা ভাইস প্রিন্সিপালকে অবহিত করতে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ভাইস প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন। বক্তারা শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক পদ্ধতির প্রয়োগ ও নৈতিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত অভিভাবকরা প্রতিষ্ঠানটির উদ্যোগকে স্বাগত জানান এবং মাদ্রাসার অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *