গাজীপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতন, শিক্ষক জেলহাজতেস্টাফ রিপোর্টার, গাজীপুর:গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী গ্রামের নূরে মদিনা হাফেজিয়া মাদ্রাসাতে ৮ বছর বয়সী এক শিক্ষার্থীকে বস্তায় ভরে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. জাকারিয়া শেখকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।ভুক্তভোগী শিশু মো. আবুবকর সিদ্দিক মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র। গত শুক্রবার (২৭ জুন) বিকেলে ছুটি চাওয়ার কারণে শিক্ষক জাকারিয়া ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে মারধর করেন এবং রাতে পা থেকে কোমর পর্যন্ত একটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে ছাদে ফেলে রাখেন।শিশুটির কান্না ও সহপাঠীদের মাধ্যমে ঘটনা ছড়িয়ে পড়লে মাদ্রাসা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা রাতেই বিক্ষোভ শুরু করেন।খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে। পরদিন শিশুটির বাবা মো. মোশারফ শেখ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, “এ ধরনের অমানবিক ঘটনা খুবই নিন্দনীয়। শিশুটির চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্তে কোনো প্রকার গাফিলতি করা হবে না।”এদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ ঘটনার দায় এড়িয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, এমন নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং মাদ্রাসাগুলোর ওপর কঠোর প্রশাসনিক নজরদারি চালানো জরুরি।
ভোলা মিডিয়া হাউজ
