গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর ঝোপে মিলল ৫ বছরের শিশুর বস্তাবন্দি লাশধীরাশ্রমে বাড়ির পাশের ঝোপে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে লাশের খোঁজ, এলাকায় শোক ও আতঙ্ক“গাজীপুরে হৃদয়বিদারক এক ঘটনা। নিখোঁজ হওয়ার ৬ দিন পর পাঁচ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে একটি ঝোপ থেকে। এই ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকার একটি ঝোপ থেকে সোমবার বিকেলে উদ্ধার করা হয় শিশু নাভার লাশ। মাত্র ৫ বছর বয়সী এই শিশুটি গত ৯ জুলাই নিখোঁজ হয়। উঠানে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয়ে পড়ে সে। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে ব্যর্থ হয়ে পরদিন থানায় জিডি করেন শিশুটির মা।৬ দিন পর বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বাড়ির ৩০০ গজ দূরের ঝোপে স্থানীয়রা গিয়ে একটি বস্তাবন্দি লাশ দেখতে পান। পরে খবর পেয়ে গাজীপুর মেট্রো থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।ওসি মেহেদী হাসান বলেন:“এটি একটি নির্মম হত্যাকাণ্ড। কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত তা উদঘাটনে তদন্ত চলছে। দ্রুতই দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।” উত্তেজিত জনতা, পুলিশের টহল, শোকাহত পরিবেশশিশু নাভার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাদ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।“এই ঘটনার যথাযথ তদন্ত ও বিচার দাবিতে এলাকাবাসী আজ মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চোখ রাখছি পরবর্তী আপডেটের দিকে।” তারিখ: ১৫ জুলাই ২০২৫, গাজীপুর
গাজীপুরে নিখোঁজের ৬ দিন পর মিললো ৫ বছর বয়সী শিশুর প্স্তবসসখবন্দী দাস
