শিশু শহীদদের স্মরণে লালমোহনে কবিতা, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

শিশু শহিদদের স্মরণে লালমোহনে কবিতা, গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাও” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে ভোলার লালমোহনে অনুষ্ঠিত হলো শিশু শহিদদের স্মরণে এক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক প্রতিযোগিতা।উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মতো মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেয় কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজনে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাই শিশু শহিদদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠানটির ভূয়সী প্রশংসা করেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিনা ইয়াসমিন বলেন: “আমরা চাই শিক্ষার্থীরা কেবল বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে ইতিহাস, সংস্কৃতি ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে বেড়ে উঠুক। শিশু শহিদদের স্মরণে এ আয়োজন তাদের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলবে।”একজন অভিভাবক বলেন:“শিশুদের মানসিক বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত জরুরি। এতে তারা ইতিহাস জানতে পারে, দেশকে ভালোবাসতে শেখে।”উল্লেখ্য, জুলাই মাসজুড়ে দেশব্যাপী কেন্দ্রীয়ভাবে পালিত ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *