মোঃ মিজানুর রহমান
বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতাঃ
ভোলার বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কলেজ সংলগ্ন জেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এড. মোঃ কাজী আজম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার আলম খান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান কবির মিয়া, বিএনপি নেতা মোঃ আকবর হোসেন মিয়া, উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ দানিস চৌধুরীসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।




