ভোলায় জামায়াতের বিক্ষোভ: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি।

ভোলায় জামায়াতের বিক্ষোভ: পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি।

মোঃ আব্দুর রহমান হেলাল

ভোলা জেলা সংবাদদাতা॥

পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিস্ট জুলুম-নির্যাতন ও গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের কালীনাথ রায়ের বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা স্কুল মোড়ে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসাইন, নায়েবে আমির ও ভোলা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মো: নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসেন, সদর উপজেলা আমির মাওঃ মোঃ কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং ড. ইউনুসের নেতৃত্বে সরকার বসালেও জনগণ এখনো কাঙ্ক্ষিত সুফল পায়নি। তাই ৫ দফা দাবি নিয়ে আবারও রাজপথে নেমেছে জামায়াত।তারা আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই সনদ প্রণয়ন, ফ্যাসিস্ট নির্যাতন-গণহত্যার বিচার এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।—

জেলা সংবাদদাতা, ভোলা

০১৮১৬৫৯৫৫৮১

২৬ সেপ্টেম্বর ২০২৫

ছবি সংযুক্ত–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *