ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প: চিকিৎসা সেবা পেলেন প্রায় ৬ শতাধিক মানুষ।

ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশনে নৌবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প: উপকৃত ৬ শতাধিক মানুষ।

মো. আব্দুর রহমান হেলাল,

ভোলা প্রতিনিধি:

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫” উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তজুমদ্দিন উপজেলার ৩ নম্বর চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় ৬ শতাধিক নারী, পুরুষ ও শিশু এই সেবা গ্রহণ করেন।নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সাধারণ রোগ ছাড়াও বিভিন্ন জটিল রোগের চিকিৎসা প্রদান করেন এবং রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।তজুমদ্দিনে চিকিৎসাসেবা দেন নৌবাহিনীর মেডিসিন স্পেশালিস্ট সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আবিদ (বিএন) এবং চরফ্যাশনে দায়িত্ব পালন করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. ইব্রাহীম খলিলুল্লাহ (বিএন)।বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অসহায় ও দরিদ্র জনগণকে আগেভাগেই জানানো হয়, যাতে তারা চিকিৎসা নিতে উপস্থিত হতে পারেন।চিকিৎসা নিতে আসা এক নারী বলেন,“তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে দুই ঘণ্টা লাইন দিয়ে এক পাতার বেশি ওষুধ পাই না। এখানে এসে বিনামূল্যে ভালো চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছি। এই ধরনের উদ্যোগ আমাদের মতো গরিব মানুষের জন্য খুব সহায়ক।”স্থানীয় বাসিন্দারা জানান, নৌবাহিনীর এই মানবিক উদ্যোগ চিকিৎসাসেবার আওতার বাইরে থাকা মানুষের কাছে যেন এক আশীর্বাদ হয়ে এসেছে।—ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *