বোরহানউদ্দিনে তরুণদের অংশগ্রহণে দুদকের দুর্নীতি বিরোধী বিতর্ক।
লিড:দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয় ও বোরহানউদ্দিন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির সময় শেষ, গড়বো সোনার বাংলাদেশ” স্লোগানে বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বিস্তারিত:প্রতিযোগিতার ফাইনালে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং কুতুবা মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দলনেতা ইশরাত জাহান মনা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের উপাধ্যক্ষ মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান-উজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজনীন নাহার।বিচারকের দায়িত্ব পালন করেন বোরহানউদ্দিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মনিরুজ্জামান, সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক মো. নাছির পাটোয়ারী এবং মো. ফয়েজ আহমেদ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দুর্নীতি নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে। নৈতিক শিক্ষা ও স্বচ্ছতার চর্চা ছোটবেলা থেকেই শুরু করতে হবে।”
