নাটোরে জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির পদযাত্রা ও পথসমাবেশ।

নাটোরে জুলাই অভ্যুত্থান দিবসে এনসিপির পদযাত্রা ও সমাবেশ।

নাহিদ ইসলাম বললেন: ঘোষণাপত্র ও বিচার-সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।

নাটোর সংবাদদাতা:

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরে পদযাত্রা ও পথসভা আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সমাবেশে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, বিচার ও রাষ্ট্রীয় সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।“

সোমবার (৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজশাহী থেকে সড়কপথে নাটোরে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। স্টেশন বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাহিদ ইসলাম বলেন,”জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। কিন্তু ৫ আগস্টের পর থেকে অনেকেই এই আকাঙ্ক্ষা থেকে সরে গেছেন। আজকের সমাবেশেও ষড়যন্ত্রের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। যারা অতীতে এসব করে ক্ষমতায় ছিল, আজ তারা ইতিহাসে কোথায়? বর্তমানের ষড়যন্ত্রকারীদের পরিণতিও ভয়াবহ হবে যদি শিক্ষা না নেয়।”তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার জাতীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করা হবে। দেশব্যাপী মৌলিক সংস্কারের ডাক দিয়ে তিনি তরুণ সমাজসহ সবাইকে পাশে থাকার আহ্বান জানান।নেতাদের অংশগ্রহণপদযাত্রায় অংশ নেন—সদস্য সচিব আখতার হোসেনমুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীউত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমদক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহজ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনযুগ্ম আহ্বায়ক ডা. তাজনুভা জাবীনকেন্দ্রীয় নেতা আসিফ মোস্তফা জামালনাটোর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ জার্জিস কাদিরনাটোর চেম্বার সভাপতি আব্দুল মান্নাফ প্রমুখ।সভায় শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন,“নাটোরের আটজন শহীদ দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তারা ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের অঙ্গীকার।”বাধা ও ষড়যন্ত্রের অভিযোগএনসিপি নেতাদের মতে, নাটোরে তাদের আগমনকে ঘিরে নাশকতার হুমকি দেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বনপাড়ায় “দেখে নেওয়ার” হুমকির পর নাটোর গোয়েন্দা পুলিশ খোরশেদ আলম নামে একজনকে আটক করে। এছাড়া রবিবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় এনসিপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।পথসভা শেষে নেতারা শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং বিকেলে সিরাজগঞ্জের উদ্দেশে পদযাত্রা বহর রওনা দেয়।—

ছবি সংযুক্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *