নিউজ রিপোর্টনিউইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা –

নিউজ রিপোর্টনিউইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা –

ভোলা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ :

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ—সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও অন্যান্য নেতাদের উপর নিষিদ্ধ আওয়ামী দোসরদের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভোলা প্রেসক্লাবের সামনে এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমবেত হয় এবং সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদসভা।প্রতিবাদসভায় বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “যারা মুক্তিযোদ্ধাদের উপর বর্বরোচিত এই হামলা চালিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নইলে এনসিপি নেতাকর্মীরা দেশব্যাপী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।”সভায় বক্তব্য রাখেন—এনসিপি ভোলা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদুর রহমান, যুগ্ম সমন্বয়কারী ইয়াসির আরাফাত ও শরীফ হাওলাদার, সিনিয়র সদস্য মীর মোশারেফ অমি, নকিবুল ইসলাম, মহিবুল্লাহ মুন্না, রাকিবুল ইসলাম, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ জেলা নেতৃবৃন্দ।এছাড়া এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তির ভোলা জেলা শাখা থেকেও উপস্থিত ছিলেন সদস্য সচিব জাবেদ মাহমুদ ফিরোজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাহিন মোল্লা ও মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ সানি।প্রতিবাদসভায় অংশগ্রহণকারীরা নিউইয়র্কের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *