বোরহানউদ্দিনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পোনা অবমুক্তকরণ কর্মসূচি

মোঃ মিজানুর রহমান,

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ পুকুরে প্রায় ছয় হাজার মাছের পোনা (রুই, কাতলা, মৃগেল ও পুঁটি) অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মঞ্জরুল এলাহী, পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মৃর্ধা, পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিমসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ।

পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ বছরের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশনায় আমরা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছি। আজকের এই পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে আমরা পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় ছাত্রদলের অঙ্গীকারের কথা জানাতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *