শত বাঁধা উপেক্ষা করে ধনিয়া ইউনিয়ন বিজেপির কর্মী সম্মেলন সম্পন্ন : সদস্য সচিব বেলালের ব্যর্থতা নাকি বিজিবি ঘনিষ্ঠতার প্রভাব?
নিজস্ব প্রতিবেদক।।
শত প্রতিকূলতা আর নানা বাধা উপেক্ষা করেও সফলভাবে সম্পন্ন হয়েছে ধনিয়া ইউনিয়ন বিজেপির কর্মী সম্মেলন।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পাটোয়ারী বাড়ি মসজিদ সংলগ্ন হিফজ মাদ্রাসার সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা বিজেপির সদস্য সচিব মোহতাছিন বিল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম।বিএনপির বাধা ও সংঘর্ষের আশঙ্কাসম্মেলনের পূর্বনির্ধারিত স্থান ধনিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মিত মঞ্চটি ভেঙে দেয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামরুল ইসলাম লাবুর নেতৃত্বে দলীয় কর্মীরা। এছাড়াও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বেলালের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা পথে পথে সম্মেলনে আসা কর্মীদের বাধা প্রদান, রিকশা ও অটোরিকশা ফিরিয়ে দেওয়া এবং সমাবেশ স্থলে স্লোগান দিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়।তবুও পরিস্থিতি মোকাবিলা করে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। এতে প্রশ্ন উঠেছে—এটি কি যুবদল সদস্য সচিব বেলালের ব্যর্থতা, নাকি বিজেপির প্রতি তার কৃতজ্ঞতার সদয় দৃষ্টি?ঘনিষ্ঠতা নাকি কৌশল?একাংশের দাবি, বেলালের নমনীয় অবস্থানই সম্মেলন সফল করতে সহায়ক হয়েছে। কারণ সম্প্রতি তার চিকিৎসায় বিজিবি চেয়ারম্যান আন্দালিবুর রহমান পার্থ সহযোগিতা করেছিলেন। তবে অধিকাংশের মতে, ইউনিয়ন বিএনপির আহবায় ক কামরুল ইসলাম লাবলু ও বিজেপি নেতাদের আত্মীয়তার সম্পর্কের কারণেই সম্মেলন বাধা সত্ত্বেও ব্যর্থ হয়নি।পুলিশের তৎপরতাসম্মেলনকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সামাল দিতে ওসি হাসনাইন পারভেজের নেতৃত্বে পুলিশের একটি দল এবং র্যাব সদস্যরা সতর্ক অবস্থান নেন।সাংবাদিকদের প্রশ্নে প্রতিক্রিয়াবাধা প্রসঙ্গে যুবদল নেতা আব্দুল জলিল রিপন ও জসিম বলেন, “সম্মেলনে আওয়ামীপন্থী অনেককেই দেখা গেছে। তাই প্রতিবাদ জানাতে আমরা এ পথ বেছে নিয়েছি।”সবশেষে নানা প্রতিকূলতার মধ্যেও ধনিয়া ইউনিয়ন বিজেপির এ কর্মী সম্মেলন্য সফলভাবে সম্পন্ন হওয়ায় তা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।—
