১৮ বছর পর নতুন কমিটি, তজুমদ্দিন উপজেলা বিএনপিতে নবজাগরণ।

১৮ বছর পর নতুন কমিটি: তজুমদ্দিন উপজেলা বিএনপিতে নবজাগরণ।

মোঃ নোমান, তজুমদ্দিন (ভোলা) :

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন নেতৃত্ব পেল ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি।

রোববার (২৭ জুলাই) অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ওমর আসাদ রিন্টু।উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয় সম্মেলন। দুই পর্বের এই আয়োজনে প্রথমে কেন্দ্রীয় ও জেলা নেতারা বক্তব্য রাখেন। এরপর দ্বিতীয় অধিবেশনে সরাসরি কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ১০১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির শীর্ষ দুই পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।সম্মেলনের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “বর্তমান সরকার গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ। তাই সংগঠনের ভিত্তি তৃণমূলে মজবুত করতে হবে। তজুমদ্দিনে আজকের সম্মেলন সেই জাগরণের ইঙ্গিত দিচ্ছে।”প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ম কুদ্দুসুর রহমান। উদ্বোধন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমত উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ এবং সদস্য সচিব রাইসুল আলম।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, তারা খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠন করবেন। কমিটি গঠনের ক্ষেত্রে ত্যাগী ও অভিজ্ঞ নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেন তারা।সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা সরাসরি মতামতের ভিত্তিতে কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, এতে তৃণমূলের আস্থা ও অংশগ্রহণ আরও দৃঢ় হবে।-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *