সফলতার উৎসবে মুখরিত বোরহানউদ্দিন: জিপিএ–৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত ।
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি।।
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১০টায় বোরহানউদ্দিন পৌরসভা অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বোরহানউদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মঈন বিন সাইফুল্লাহ।উদ্বোধনী বক্তব্যে উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ রাকিব আল হাসান বলেন, “এসএসসি ও এইচএসসি শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ধাপ অতিক্রমে ছাত্রদের পাশে থেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।”প্রধান বক্তা ছিলেন:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মোঃ হেলাল উদ্দিন রুবেল।তিনি বলেন, “জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে আলোকিত প্রজন্ম গড়ে তোলাই ইসলামী ছাত্রশিবিরের মূল লক্ষ্য। আমরা একটি বৈষম্যহীন, আদর্শ সমাজ গড়তে শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, সরকারি আব্দুল জব্বার কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মোঃ জসিম উদ্দিন – সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ভোলা জেলামাওলানা মাকসুদুর রহমান – আমীর, জামায়াতে ইসলামী, বোরহানউদ্দিন উপজেলাবোরহান মাহমুদ – বিশিষ্ট ইসলামী সংগীতশিল্পী উপহারসামগ্রী:অনুষ্ঠানে ৭৬ জন জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়: সম্মাননা ক্রেস্ট, .সার্টিফিকেট .গিফট বক্স. কলম .ফুলেল শুভেচ্ছা.দোয়ার কার্ড. ব্যাগ ও সাহিত্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও ছাত্রশিবিরের দায়িত্বশীলবৃন্দ।এ আয়োজন ছাত্রদের মাঝে অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতের নেতৃত্ব তৈরিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন আয়োজকরা।
