লালমোহন চরভুতা ইউনিয়নে যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

তরুণদের নৈতিকতা ও ক্রীড়ার মাধ্যমে গড়ে তুলতে হবে—প্রধান অতিথি নিজামুল হক।

এম এ হাসান

নাইমলালমোহন (ভোলা) প্রতিনিধি

চরভূতা ইউনিয়ন যুব ও ক্রীড়া কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) সকাল ৮টায় তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জনাব নিজামুল হক নাইম।সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জনাব মোঃ জাহিদুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণরাই একটি জাতির ভবিষ্যৎ। তাদের সঠিক দিকনির্দেশনা ও ক্রীড়ামুখী সংস্কৃতির মাধ্যমে গড়ে তুললে দেশ ও জাতি উপকৃত হবে। নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্ব গঠনে যুব সংগঠনের ভূমিকা অপরিসীম।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব ও ক্রীড়া কমিটির সভাপতি জনাব এম এ হাসান। তিনি বলেন, “আমরা চাই যুবসমাজকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে এনে ক্রীড়া ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের মধ্য দিয়ে আমরা সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক একটি প্রজন্ম গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—মাওলানা নিজাম উদ্দিন – আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরভূতা ইউনিয়নঅধ্যাপক মিজানুর রহমান – সেক্রেটারী, চরভূতা জামায়াতজনাব আজিজুল হক – সভাপতি, উপজেলা পেশাজীবী পরিষদজনাব মোরশেদ চৌধুরী – বিশিষ্ট সমাজসেবকমাওলানা শামীম – অর্থ সম্পাদক, উপজেলা যুব ও ক্রীড়া কমিটিমাওলানা কামাল উদ্দিন – সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনস্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও যুব প্রতিনিধি বৃন্দসভা শেষে সদস্যদের পরামর্শক্রমে জনাব জাহিদুল ইসলাম-কে সভাপতি এবং মোঃ তামিম-কে সেক্রেটারী করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।অনুষ্ঠানটি মাওলানা নিজাম উদ্দিন পরিচালিত দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *