মনপুরায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন গ্রেফতার।

মনপুরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন গ্রেফতার।

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা)

ভোলা জেলার মনপুরা উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সুজা উদ্দিন সুজন (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ১নং মনপুরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা।বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে হাজীরহাট ইউনিয়নের চৌধুরী বাজার থেকে মনপুরা থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।গ্রেপ্তারকৃত সুজন মৃত সৈয়দ আহম্মদ ও রুপজান বেগমের পুত্র।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “পুলিশ অ্যাসল্ট মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এটি আইনি প্রক্রিয়ার নিয়মিত অংশ”

প্রতিবেদক: মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা (ভোলা) প্রতিনিধি।

তারিখ: ১৩/০৮/২০২৫মোবাইল: ০১৭১৩৬২৮৭৮৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *