
আজ বিকাল ৪: ০০ টা বোরহানউদ্দীন বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নারীদের নিরাপত্তা ও সম্মান কোথায় নিয়ে নারী নেতৃত্ব ও প্রশাসনের ভুমিকা মিডিয়া সামনে প্রকাশ করে।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সম্মানিত বোরহানউদ্দিনবাসী ও জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ,
আমরা আজ একটি কঠিন সময়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। আমরা গভীর উদ্বেগের এর সাথে লক্ষ করছি গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা নির্বাচনী প্রচারণায় মা বোনদের বাধা প্রদান, হেনস্তা ও অশালীন আচরণ করছে এবং নারীদের প্রতি নির্যাতন করছে। ৫ই আগষ্টে পটপরিবর্তনের পর আমরা আশা করেছিলাম নারী জাতি তাদের সম্মান এবং মর্যাদা যথার্থ ভাবে পাবে। কিন্তু দেশব্যাপি বিএনপি নেতাকর্মীদের হত্যা,খুন ও নারীর প্রতি সহিংস আচরণ বেড়েই চলছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান এর টুইটার আইডি হ্যাক করে নারীদের ব্যাপারে অশালীন মন্তব্য জুরে দিয়ে তার সম্মানহানীর চেষ্টা করা হচ্ছে। জামায়াতের পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ পেশ করার পরেও ষরযন্ত্রকারীরা দেশে একটি মভ সৃষ্টি করার চেষ্টা করছে।
বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় গত কয়েকদিনে নারীর প্রতি যে অসম্মান জনক আচরণ করা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরছি।
ঘটনা ১: বিগত ২৯/০১/২০২৬ইং তারিখ, রোজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ ঘটিকার সময় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় ভোট চাইতে গেলে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ড রত্তনপুর বাজার সংলগ্ন মালেগো বাড়ির দরজায় আমাদের কয়েকজন বোনকে জামসেদ মাল পিতাঃ সিরাজ মাল ও বাহাদুর মাল পিতাঃ সিরাজ মাল অশ্লীল ভাষায় লাঞ্চিত করে।
ঘটনা ২: বিগত ৩০/০১/২০২৬ইং তারিখ, রোজ শুক্রবার দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়ন ২নং ওয়ার্ড দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় ভোট চাইতে গেলে মোঃ বিল্লাল পিতাঃ মোফাজ্জল পাটওয়ারি নামক ব্যাক্তি আমাদের আরো কিছু বোনকে অত্যন্ত জগন্য ভাষায় লাঞ্চিত করে।
ঘটনা ৩: বিগত ০১/০২/২০২৬ইং তারিখ, রোজ রবিবার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় ভোট চাইতে গেলে আনু মাঝী ও তার ছেলে মোছলেম উদ্দিন নামক ব্যাক্তি আমাদের আরো কিছু বোনকে অত্যন্ত জগন্য ভাষায় লাঞ্চিত করে।
ঘটনা ৪: বিগত ০১/০২/২০২৬ইং তারিখ, রোজ রবিবার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন ৫নং ওয়ার্ড দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় ভোট চাইতে গেলে মোহাম্মদ সফিক পিতাঃ মৃত কাঞ্চন ও মোঃ বশির পিতাঃ মৃত সামছুদ্দিন নামক ব্যাক্তি আমাদের আরো কিছু বোনকে অত্যন্ত জগন্য ভাষায় লাঞ্চিত করে।
ঘটনা ৫: বিগত ০১/০২/২০২৬ইং তারিখ, রোজ রবিবার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন ২নং ওয়ার্ড মালেগো বাড়িতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারণায় ভোট চাইতে গেলে নারীদেরকে হেনস্তা করা হয়।
এই মানববন্ধনের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—
নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা নারীদের সাংবিধানিক ও নাগরিক অধিকার। সেখানে নারীদের উপর পরিকল্পিতভাবে বাধা সৃষ্টি, কটূক্তি ও হেনস্তা চরম নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।
আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি—
১) নারী হেনস্তার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২) ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
৩) ভবিষ্যতে নির্বাচনী প্রচারণায় নারীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
আমরা আরও বলতে চাই—
নারীদের ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে রাখা যাবে না।
নারীরা কোনোভাবেই দ্বিতীয় শ্রেণির নাগরিক নয়।
এই মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দিতে চাই—
যদি নারীদের উপর এ ধরনের হামলা ও হেনস্তা বন্ধ না হয়, তাহলে আমরা আইনসম্মত ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য হবো।
দেশবাসী ও গণমাধ্যমের প্রতি আহ্বান—
এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন এবং নারীর মর্যাদা ও গণতন্ত্র রক্ষায় পাশে দাঁড়ান।
ধন্যবাদ।
ভোলা২ #bhola2 #মাওলানামুফতিফজলুলকরিম #Vote_For_Fazlul_Karim #ভোলা২দাঁড়িপাল্লা #ভোলা২নিবার্চন_২০২৬ #fazlulkarim
চলোএকসাথেগড়ি_বাংলাদেশ
চলোএকসাথেগড়িবাংলাদেশ
গণভোটে_হ্যাঁ
VoteForDaripalla
daripalla
দাঁড়িপাল্লা
দাঁড়িপাল্লায়ভোটদিন
#ভোলা২ #bhola2 #fazlulkarim #election2025 #ফজলুলকরিম #JamaateIslami #VoteForDaripalla #দাড়িপাল্লা #naimsikder
