ভোলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ছাত্রসমাজের বিক্ষোভ: ঘাতকদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটামবিশেষ প্রতিবেদক: আব্দুল মান্নানভোলা, ১ জুলাই ২০২৫ —ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় এক গৃহবধূকে নৃশংসভাবে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে ভোলার সচেতন ছাত্রসমাজ। নারীর প্রতি এমন পাশবিক সহিংসতার বিরুদ্ধে রাজপথে নেমে আসে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী।সোমবার বিকেল ৬টায় খলিফাপট্টি জামে মসজিদের সামনে থেকে শুরু হয় “ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ” নামক বিক্ষোভ মিছিল। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিস হয়ে বরিশাল দালান মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।সমাবেশে বক্তারা ক্ষুব্ধ কণ্ঠে বলেন—“এই ঘৃণ্য অপরাধে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে ছাত্রসমাজ রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।”তারা প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, সময়মতো ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।সমাবেশে উপস্থিত ছিলেন:ছাত্রনেতা আব্দুল্লাহ আল আমিনমোঃ হাসনাইন আহমেদমোঃ আবু জাফর, যুগ্ম আহ্বায়ক, JRA ভোলামোঃ হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক, JRA ভোলামোঃ ইউনুছ, যুগ্ম সদস্য, JRA ভোলাশহরের রাজপথে ছিল প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানে মুখর প্রতিবাদ। শিক্ষার্থীরা স্লোগানে জানান— “ধর্ষকের কোনো দল নেই, ধর্ষকের একটাই পরিচয়—সে একজন ঘাতক।”এটি ছিল শুধু একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং ভোলার ছাত্রসমাজের পক্ষ থেকে একটি দায়বদ্ধ সামাজিক আন্দোলনের সূচনা। তারা জানান, নারীর প্রতি সহিংসতা রুখতেই এ প্রতিরোধের ঝড়।
০১-০৭-২৫
