ভোলায় উৎসবের আমেজে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫: শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে

ভোলায় উৎসবের আমেজে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫: শিক্ষার্থীদের অংশগ্রহণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো শহরে

মোঃ আব্দুর রহমান হেলাল ভোলা প্রতিনিধি ॥

ভোলায় এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম জনপ্রিয় শিশু-কিশোর বিষয়ক পত্রিকা কিশোরকণ্ঠ আয়োজিত “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫”। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই প্রাণবন্ত হয়ে ওঠে পরীক্ষাকেন্দ্রগুলো। চতুর্থ থেকে দশম শ্রেণির প্রায় ১ হাজার ৬৫০ জন শিক্ষার্থী অংশ করে এবারের প্রতিযোগিতায়। শিশুদের চোখে ছিল উচ্ছ্বাস, মুখে ছিল আত্মবিশ্বাস—তাদের উপস্থিতিতে পুরো এলাকা যেন পরিণত হয় এক প্রাণচঞ্চল মেলায়।পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকরা। আয়োজক কমিটি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, “প্রতি বছর এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেয়। এটি এখন শুধু মেধা যাচাই নয়, বরং এক অনুপ্রেরণার উৎসবে রূপ নিয়েছে।”আয়োজক সূত্রে জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে ভাগ করে প্রত্যেক শ্রেণি থেকে ১৭ জন করে মোট ১১৯ জন শিক্ষার্থীকে বৃত্তি, ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। পাশাপাশি সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী পাবেন একটি ল্যাপটপ পুরস্কার।অভিভাবকরাও এই উদ্যোগের প্রশংসা করে বলেন, কিশোরকণ্ঠের এমন আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, বরং সন্তানদের মধ্যে দায়িত্ববোধ, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব গড়ে তুলছে।একজন পরীক্ষার্থী জানায়, “আমরা সারা বছর এই পরীক্ষার অপেক্ষায় থাকি। এটি আমাদের নতুন করে শিখতে, চিন্তা করতে এবং নিজের দক্ষতা যাচাই করতে সাহায্য করে।”

তারিখ: ৩১ অক্টোবর ২০২৫-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *