-ইলিশায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গ্রামীণ রাস্তা সংস্কার, জনসাধারণের স্বস্তি ।
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটি ইট-বালু ও খোয়া ফেলে চলাচলের উপযোগী করে তোলা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটিতে দীর্ঘদিন ধরেই খানাখন্দ থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের নজরে আসার পর তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন চক্রবর্তীকে সরেজমিনে পরিদর্শনে আনেন। তিনি তড়িৎ ব্যবস্থা নিয়ে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ছালাহ্উদ্দিনের তদারকিতে সংস্কারের উপকরণ সরবরাহ করেন।পরবর্তীতে ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ সালাউদ্দিনের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কার করেন। এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আরিফুল ইসলামসহ আরও অনেকে।স্থানীয় এক বাসিন্দা বলেন, “এই রাস্তায় আমরা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলাম। জামায়াতের এই উদ্যোগ আমাদের চলাচলে স্বস্তি এনে দিয়েছে।”জামায়াত নেতৃবৃন্দ জানান, “জনসেবাই আমাদের মূল লক্ষ্য। মানুষ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।”সংস্কার কার্যক্রম দেখতে অনেক স্থানীয় মানুষ, শিশুরাও উপস্থিত ছিলেন। পুরো এলাকায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।-
