শাহজাদপুরে প্রথম আলোর সংবাদবিরোধী বিক্ষোভ: প্রতীকী অগ্নিসংযোগে উত্তাল জনতা ।
সিরাজগঞ্জ সংবাদদাতা ।।
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত “চলনবিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়” শিরোনামের প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর উল্লেখ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে শাহজাদপুর স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে পৌর এলাকার মনিরামপুর চৌরাস্তা মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শতাধিক বিক্ষুব্ধ স্থানীয় নাগরিক।সমাবেশে বক্তাদের বক্তব্যসংগঠনের আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন ও সদস্য সচিব আমির হোসেন সবুজ বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন—“চলনবিলের পরিবেশ রক্ষার অজুহাতে একটি স্বার্থান্বেষী মহল শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে বাধা সৃষ্টি করছে। প্রথম আলো-এর এ প্রতিবেদন সেই ষড়যন্ত্রেরই অংশ।”তাঁরা আরও বলেন, সংবাদটি শাহজাদপুরবাসীর স্বার্থবিরোধী এবং শিক্ষাবিরোধী অবস্থানকে শক্তিশালী করার চেষ্টা করেছে।প্রতীকী অগ্নিসংযোগবিক্ষোভ শেষে প্রথম আলো পত্রিকার কপি প্রতীকীভাবে আগুনে পোড়ানো হয়। বক্তারা সংবাদটি দ্রুত প্রত্যাহার এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানান।জনগণের দাবিসমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন—“রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস শাহজাদপুরেই হবে। এটি জনগণের অধিকার এবং ইতিহাসের দাবি।”তাঁরা আরও ঘোষণা দেন, দাবি উপেক্ষা করা হলে শাহজাদপুরে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
