ভোলা সদরে জামায়াতের কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত: সংগঠনকে গতিশীল করতে নেতাদের আহ্বান।
মো. আব্দুর রহমান হেলাল ।
ভোলা সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভোট কেন্দ্রভিত্তিক কমিটির প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) বিকাল ৩টা ৩০ মিনিটে ভোলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে উপজেলার আওতাধীন স্থানীয় ও জাতীয় নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের ১০১ ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।উপজেলা আমির মাওলানা মো. কামাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোলা-১ আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের আমির মাস্টার মো. জাকির হোসাইন, সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ, জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক আমির হোসাইন, অর্থ সম্পাদক মাস্টার বেলায়েত হোসাইন এবং ভোলা পৌর আমির মাওলানা মো. জামাল উদ্দিন।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কর্মপরিষদ সদস্য ও ভোলা-১ আসনের নির্বাচন পরিচালক মাস্টার মো. নুরুল ইসলাম।বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সংগঠনের তৃণমূল প্রতিনিধি ও কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা তাগিদ দেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ভোটকেন্দ্রে সংগঠনকে সুসংগঠিত করতে এবং জুলুম ও ভোট অনিয়ম প্রতিরোধে সবাইকে প্রস্তুত থাকতে হবে।তারা আরও বলেন, কোনও ভয়ভীতি কিংবা রাজনৈতিক বাধার মুখে পিছপা না হয়ে ইসলামের শান্তিপূর্ণ দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।সমাবেশে ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা, কেন্দ্রভিত্তিক কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিনিধি সমাবেশ ভোলা সদর জামায়াতের কর্মীদের মাঝে নতুন উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করেছে।—প্রতিবেদক: মো. আব্দুর রহমান (হেলাল)স্থান: ভোলা সদরতারিখ: ১ আগস্ট ২০২৫মোবাইল: ০১৮১৬৫৯৫৫৮১
