মোঃ মিজানুর রহমান,
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।
কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বোরহানউদ্দিন পৌর বিএনপি। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন বাচ্চু ও ইউছুফ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফয়জুল ইসলাম, যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন মুন্সি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব সিপন হাওলাদার, সাবেক কাউন্সিলর সাইদুর রহমান লিটনসহ ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং জনকল্যাণমূলক কাজে ভবিষ্যতেও সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।
পৌর ছাত্রদলের সভাপতি রায়হান আহমেদ শাকিল বলেন, “ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নির্দেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচি হাতে নিয়েছি। একটি সুন্দর ভবিষ্যতের জন্য বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।”
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম বলেন, “এটি শুধু বৃক্ষরোপণ নয়, পরিবেশ রক্ষার অঙ্গীকার। তরুণ প্রজন্ম হিসেবে পরিবেশ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।”
