
সীরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
ভোলা, অক্টোবর ২০২৫:
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধি, ভোলা জেলা
ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার আওতাধীন মৌলভীরহাট কামিল মাদ্রাসা থানা শাখা উদ্যোগে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরার লক্ষ্যে “সীরাতুন্নবী (সা.) উদযাপন ও সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫” অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম।
প্রধান আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ভোলা শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা শহর শাখার সাধারণ সম্পাদক, মৌলভীরহাট কামিল মাদ্রাসা থানা শাখার সভাপতি মোঃ ফরহাদ হোসাইন, সহ-সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম, এবং অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্রনেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,
“রাসূলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির শ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ নেতা। তাঁর জীবনই ন্যায়, শান্তি, সত্য, ও মানবতার প্রতীক। নবিজীর আদর্শ সমাজে প্রতিষ্ঠিত করতে তরুণ প্রজন্মকে তাঁর সীরাত অধ্যয়ন ও অনুসরণ করতে হবে।”
বিশেষ অতিথি বলেন,
“সীরাত পাঠের মাধ্যমে তরুণদের হৃদয়ে ইসলামি চেতনা জাগ্রত হবে এবং নৈতিক অবক্ষয় রোধে নবিজীর জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।”
অনুষ্ঠানের শেষে সীরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হাসান নাঈম।
পুরস্কার বিতরণের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ছাত্র ও অভিভাবকবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মৌলভীরহাট কামিল মাদ্রাসা থানা শাখার দায়িত্বশীলরা।
