তজুমদ্দিনে মহিলা গাঁজা গডফাদারসহ ৩ জন গ্রেফতার।
মোহাম্মদ লোকমান, তজুমদ্দিন —
ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বহুল আলোচিত মহিলা গাঁজা ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টায় শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোসলের হাটের উত্তর পাশে খালপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১. নুরুন্নাহার (নাহার) (২৫), পিতা মৃত কুটি মিয়া২. মো. রামিম (২৬), পিতা তোফায়েল৩. রাহিম (২৮), পিতা মাহফুজুর রহমানঅভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম। তিনি জানান, নাহারের নিজ বাড়ি থেকে ২ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। নাহার একই অপরাধে পূর্বে দুইবার কারাভোগ করেছেন। তার স্বামী মো. নিরব এ অঞ্চলের কুখ্যাত গাঁজা, ইয়াবা ও মাদক ব্যবসায়ী, যিনি বহুবার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।স্থানীয়রা জানান, নিরবের বাড়ি লালমোহন থানার টেলিকন নগর ইউনিয়নের নদীর তীরে হলেও তিনি কয়েক বছর আগে তজুমদ্দিনে এসে বসবাস শুরু করেন এবং অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। এলাকায় প্রবেশের কিছুদিনের মধ্যেই তিনি নারী কেলেঙ্কারি, নারী পাচার, চুরি, ডাকাতিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। তার নেতৃত্বে স্থানীয় অনেক যুবক অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে।গ্রেফতারকৃত রামিম ও রাহিম পূর্বে এলাকার বাইরে থাকলেও প্রায় ৮-১০ মাস আগে নিরব-নাহারের প্রভাবে মাদক ব্যবসায় যুক্ত হয় বলে এলাকাবাসীর দাবি।নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, “এই দম্পতির কারণে আমাদের শান্তিপূর্ণ সমাজ অপরাধের কবলে পড়েছে। আমরা তাদের কঠোর শাস্তি চাই।”তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আজই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
