সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সাংবাদিকদের মানববন্ধন।

তুহিন হত্যার প্রতিবাদে লালমোহনে সাংবাদিকদের মানববন্ধন।

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি।।

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভোলার লালমোহনে সাংবাদিকদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ জুলাই) বিকেলে লালমোহন প্রেসক্লাব ও স্থানীয় সাংবাদিকরা লালমোহন চৌরাস্তার মোড়ে এই কর্মসূচির আয়োজন করেন।সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন। বক্তব্য রাখেন আমার দেশ প্রতিনিধি আজিম উদ্দিন খান, সংগ্রাম প্রতিনিধি মো. মাহাবুব আলম, মানবজমিন প্রতিনিধি হাসান পিন্টু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মো. ইউসুফ আহমেদ, সংবাদ প্রতিনিধি শাহিন কুতুব, প্রতিদিনের কাগজ প্রতিনিধি শাহিদুল তন্ময় প্রমুখ।বক্তারা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।তারা আরও বলেন, তুহিনের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *