বোরহানউদ্দিনে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন।

বোরহানউদ্দিনে সাংবাদিক তুহিন হত্যার বিচার ও নিরাপত্তা দাবিতে মানববন্ধন।

মোঃ মিজানুর রহমান

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা।।

গাজীপুরের দৈনিক প্রতিদিন পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সাংবাদিকদের পেশাগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোলার বোরহানউদ্দিন থানা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধনের সূচনা বক্তব্য রাখেন w.3600 এর সম্পাদক সাগর চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক মোঃ মিজানুর রহমান।এসময় বক্তব্য রাখেন—বোরহানউদ্দিন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনিরবোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির পাটোয়ারীবোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মোঃ ফয়সাল আহমেদযুগান্তর প্রতিনিধি নীল রতনএছাড়াও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও রাষ্ট্রীয় সুরক্ষা নিশ্চিত করার জোর দাবি জানান।

তারিখ: ৯ আগস্ট ২০২৫

০১৭১২৩৯৩০৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *