ভোলায় স্বপ্নীল সমাজ সেবা সংগঠনের নতুন কমিটি গঠিত: সভাপতি সাইফুল, সম্পাদক জাবেদ ।
মোঃ আওলাদ হোসেন, ভোলা ।
ভোলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন ‘স্বপ্নীল সমাজ সেবা সংগঠন’ এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই ১২ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্ণব আহমেদ জাবেদ।
শুক্রবার (১ আগস্ট) সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি: আর কে মেহেদী হাসানযুগ্ম-সাধারণ সম্পাদক: শাহারা আক্তার ইকরাসাংগঠনিক সম্পাদক: রিয়াজ মাহমুদসহ-সাংগঠনিক সম্পাদক: এ আর আতিকঅর্থ সম্পাদক: হাবিব আল নাহিমসহ-অর্থ সম্পাদক: এ বি আব্দুর রাজ্জাকপ্রকল্প প্রতিনিধি: মো. আওলাদ হোসেনদপ্তর সম্পাদক: বি এম বাছেদ হোসাইনপ্রচার সম্পাদক: বিবি রহিমা সাগরিকাসহ-প্রচার সম্পাদক: নিশিতা আক্তারসংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, “স্বপ্নীল একটি মানবিক সংগঠন, যা শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে উঠেছে এবং শিক্ষার্থীরাই এর মূল চালিকাশক্তি। তাদের কাজ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।”প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, “স্বপ্নীল শুরু থেকেই মানবিক মূল্যবোধ ধারণ করে কাজ করে যাচ্ছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি তরুণদের নেতৃত্ব ও দক্ষতা বিকাশেও সংগঠনটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।”নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম খান বলেন, “সমাজে পরিবর্তন আনার জন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে একসাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, সদস্যরা দায়িত্বশীলতা নিয়ে কাজ করে যাবে।”সাধারণ সম্পাদক অর্ণব আহমেদ জাবেদ বলেন, “আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কৃতজ্ঞ। আমরা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করব।”বর্তমানে সংগঠনটি অর্থনৈতিক সংকটে থাকা ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাব্যয় বহনে সহায়তা করছে এবং প্রকল্পভিত্তিক কর্মসংস্থানের মাধ্যমে অসহায় মানুষকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।নতুন নেতৃত্ব আশাবাদ ব্যক্ত করেছেন যে, আগামী দিনগুলোতে ‘স্বপ্নীল’ মানবিক মূল্যবোধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
