বগুড়ায় কাভারভ্যানের চাপায় অটো রিক্সা চালক ও যাত্রীসহ নিহত ২ আহত ৩

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালক ও নারী যাত্রীসহ নিহত ২ , আহত ৩

বগুড়া সংবাদদাতা ||

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনাটি ঘটে, রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায়।নিহতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও অটোরিকশাচালক আরাফাত হোসেন (২২) এবং বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাওয়া বেগম (৪৫)। নিহত দু’জনই ঘটনাস্থলেই প্রাণ হারান।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, “নন্দীগ্রাম থেকে যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী দ্রুতগতির কাভার্ডভ্যানটি অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়।”স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।—বগুড়া প্রতিনিধিতারিখ: ২৭ জুলাই ২০২৫—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *