বগুড়ায় যুবলীগ নেতা আমিনুল পাঁচদিনের রিমান্ডে, আদালত চত্বরে বিক্ষোভ।

বগুড়ায় যুবলীগ নেতা আমিনুল পাঁচ দিনের রিমান্ডে,আদালত চত্বরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ জনতার।

বগুড়া সংবাদদাতা।

২০ জুলাই ২০২৫বগুড়ায় আলোচিত হত্যা মামলায় গ্রেপ্তার যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে আদালতে হাজির করার সময় ক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রবিবার (২০ জুলাই) বিকেল ৪টার দিকে বগুড়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ নিহত রিকশাচালক কমরউদ্দিন বাঙ্গি হত্যা মামলায় আমিনুল ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর কবির। শুনানি শেষে বিচারক মেহেদি হাসান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আরও দুটি হত্যা মামলায়—স্কুলশিক্ষক সেলিম রেজা ও রিকশাচালক আব্দুল মান্নান হত্যা মামলায়—তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ঢাকা থেকে গ্রেপ্তার, আদালতে আনা হলে উত্তপ্ত পরিস্থিতিএর আগে শনিবার (১৯ জুলাই) সকালে গুলশান এলাকায় অভিযান চালিয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। তার আদালতে হাজিরার খবর ছড়িয়ে পড়লে রবিবার দুপুর থেকেই বিক্ষুব্ধ জনতা বৃষ্টিকে উপেক্ষা করে আদালত চত্বরে জড়ো হতে থাকে।দুপুরের দিকে শাজাহানপুর থানা পুলিশ অন্য একটি মামলার এক আসামিকে আদালতে আনার সময় উত্তেজিত জনতা ভুল করে তাকেই আমিনুল ভেবে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে।নিরাপত্তা জোরদার, ফের ডিম নিক্ষেপ আমিনুলকে লক্ষ্য করেপরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে দুপুরের পর থেকে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়। বিকেল ৪টার দিকে আমিনুলকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে আনা হলে উপস্থিত জনতা ফের ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ করে। আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আমিনুলকে আদালতের ভেতরে নিয়ে যায়।একাধিক পদে দায়িত্ব, রয়েছে ২১টি মামলাআমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। পাশাপাশি শাহ ফতেহ আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করতেন।পুলিশ জানায়, তার বিরুদ্ধে বিএনপি নেতা অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলাসহ মোট ২১টি মামলা রয়েছে।—

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *