গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্তৃক এনসিপির সমাবেশে হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর বিকৃতি।

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর বিবৃতি।

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে আজ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ সমাবেশে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা এক বিবৃতিতে জানায়,“তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে একত্রিত হয়ে মতপ্রকাশ করার সাংবিধানিক অধিকার হরণ করা লজ্জাজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”আজকের হামলায় এনসিপি’র নেতাকর্মী, পুলিশ সদস্য ও সাংবাদিকদের ওপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে তাদের যানবাহন এবং কিছু ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে।সরকারের বিবৃতিতে দাবি করা হয়, এ হামলার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাত্রলীগের সক্রিয় অংশগ্রহণ ছিল। বিবৃতিতে বলা হয়,“এই জঘন্য সহিংসতার সাথে জড়িতদের অব্যাহতি দেওয়া হবে না। আমরা অপরাধীদের দ্রুত শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে বদ্ধপরিকর।”বিবৃতিতে সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একইসঙ্গে এই নৃশংস ঘটনার পরও যারা সাহসিকতার সঙ্গে শান্তিপূর্ণ সমাবেশ অব্যাহত রেখেছেন তাদের ধৈর্য ও মনোবলের প্রশংসা করা হয়।সরাসরি ভাষায় সরকার জানায়,“বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না। সহিংসতার জবাব শান্তিপূর্ণ ন্যায়বিচারে হবে। এবং এটি নিশ্চিত করা হবে যে—ন্যায়বিচারই জয়ী হবে।”

তারিখ: ১৬ জুলাই ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *