ভোলায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাতের জন্য জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগ: এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ।
মোঃ আব্দুর রহমান (হেলাল)।
ভোলা সংবাদদাতা।
৫ জুলাই ২০২৫, ভোলা: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে তাদের রুহের মাগফিরাতের জন্য এবং আহত ও পঙ্গুদের সুস্থতা কামনায় ভোলা পৌর জামায়াতের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী মানবিক আয়োজনে এতিম শিশুদের ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।উক্ত আয়োজনটি ছিল শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের প্রতি দোয়া ও সহানুভূতির প্রকাশ। দুপুর ২ টায় আদর্শ একাডেমী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মানবিক আয়োজনে জামায়াত নেতৃবৃন্দ বলেন:” জুলাই- আগস্টে গণঅভ্যুত্থানে দেশের জন্য জীবন দানকারী আমাদের বীর সন্তানদের আল্লাহ যেন শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন, তাদের ভুলত্রুটি মাফ করে তাদেরকে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করেন এবং আহত ভাইদের দ্রুত আরোগ্য দান করেন। আমাদের এ আয়োজন জাতির বীর সন্তানদের রুহের মাগফিরাতের জন্য আমাদের নৈতিক দায়িত্ব ও মানবিক দায়বদ্ধতার অংশ। আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করেন”। তারা পঙ্গুত্ববরণকারী এবং আহত ভাইদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের সার্বিক সহযোগিতার জন্য আশ্বাস প্রদান করেন, এবং তাদের সকল দায় দায়িত্ব সরকারকে নিতে হবে বলে দাবি উত্থাপন করেন।খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নায়েবে আমির মোঃ রুহুল আমিন, সহকারী সেক্রেটারি মেহেদী হাসান সুমন, ৬ নং ওয়ার্ড আমি র মোঃ শহিদুল ইসলাম, ২ নং ওয়ার্ড আমি র প্রফেসর জিএম মনিরুল ইসলাম । অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পৌর নায়েবে আমির রুহুল আমিন গণমাধ্যম কর্মীদের বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করা সেই সাথে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা। কেননা এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে তোলে।
-মোঃ আব্দুর রহমান (হেলাল)।
ভোলা সংবাদদাতা,
০১৮১৬৫৯৫৫৮১,
৫ জুলাই ২০২৫
