লালমোহন কালমা ইউনিয়নে কাজী শাহে আলমের উদ্যাগে “ফ্রি মেডিকেল ক্যাম্প”।

আব্দুল মান্নান , ভোলা জেলা।

আজ সকাল ১০ টায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ছকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদিয়া ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার কৃতি সন্তান ডাক্তার ফাতেমাতুজ জোহরা ও তার স্বামী ডাক্তার রেজাউল করিম রানা।
ডাক্তার ফাতেমাতুজ জোহরা গাইনি, প্রসূতি, মেডিসিন ও বনতাত্ম্য বিষয়ক রোগীদের সেবা প্রদান করেন। অন্যদিকে, ডাক্তার রেজাউল করিম রানা শিশু, চর্ম ও মেডিসিন বিষয়ক রোগীদের মেডিকেল সার্ভিস প্রদান করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের সামগ্রিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত কালমা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও ইসলামী ব্যাংক হাসপাতাল ঢাকার প্রশাসনিক ইনচার্জ কাজী মোঃ শাহে আলম। তিনি ডাক্তার দম্পতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ঢাকা থেকে এসে এলাকাবাসীর জন্য ফ্রি মেডিকেল সার্ভিস প্রদানের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা কামনা করি।”

উল্লেখ্য, আজ সকালে স্থানীয় ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মোঃ শাহে আলম। প্রায় অর্ধশতাধিক মহিলা অংশগ্রহণ করেন এবং তারা প্রতি মাসে এই ধরনের প্রোগ্রামের আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *