
ভোলায় দুর্বৃত্তদের হাতে ছাত্রলীগ নেতা খুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুল্লাহ আরিফ কুপিয়ে হত্যা
ভোলা, ৩০ আগস্ট ২০২৫ (শনিবার ভোর):
ভোলায় দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ আরিফ (সহ-সভাপতি, ভোলা সদর উপজেলা ছাত্রলীগ) নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ জানায়, ভোরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আরিফকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এর কারণ অনুসন্ধান করতে তদন্ত শুরু হয়েছে।
👉 মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জড়িতদেরকে সনাক্ত করে গ্রেপ্তার করা জন্য তৎপরতা চালিয়ে যাবে।
