ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা: ভিপি পদে সাদিক কায়েম, আলোচনায় জসিম ও রাইসুল ।
স্টাফ রিপোর্ট ।
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন–২০২৫ সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম সাদ্দাম এ প্যানেল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।প্যানেলের শীর্ষ তিন পদে মনোনীত হয়েছেন—সহসভাপতি (ভিপি): সাদিক কায়েম (কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক)সাধারণ সম্পাদক (জিএস): এস এম ফরহাদ (ঢাবি শাখার সভাপতি)সহ-সাধারণ সম্পাদক (এজিএস): মহিউদ্দিন খান (ঢাবি শাখার সাধারণ সম্পাদক)এছাড়া আলোচনায় উঠে এসেছেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিম, দৃষ্টিপ্রতিবন্ধী রাইসুল এবং পার্বত্য চট্টগ্রামের তরুণ নেতা সর্ব মিত্র চাকমা।সম্পাদক পদে মনোনীত প্রার্থীরা হলেন—মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতিমা তাসনীম জুমাবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দারকমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমাসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বিরক্রীড়া সম্পাদক: আরমান হোসেনছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহসমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজগবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খানক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলামস্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজমানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: সাখাওয়াত জাকারিয়াএছাড়া প্যানেলে আরও ১৩ জন সদস্য প্রার্থী রয়েছেন বলে জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ
তারিখ ১৯ আগস্ট ২০২৫।
