আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার ।
আশুলিয়া সংবাদদাতা।।
সাভার আশুলিয়ায় বৈষম্যবিরোধী মামলায় মনির বেপারী (৩৮) নামের এক ইউনিয়ন কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় গণকবাড়ী ডিইপিজেড এলাকার হাশেম প্লাজা মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মনির বেপারী আশুলিয়ার গোপালবাড়ি এলাকার মৃত আনছার বেপারীর ছেলে এবং ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে।থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গত বছর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃত কৃষক লীগ নেতাকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।
