প্রচণ্ড বর্ষার মধ্যেও কুতুবা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলনে উৎসাহ-উদ্দীপনা ।
বোরহান উদ্দিন প্রতিনিধি
বোরহানউদ্দিন (ভোলা),
১৫ আগস্ট ২০২৫:আজ শুক্রবার ভোর ৬টা ৩০ মিনিটে কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে বোরহানউদ্দিন উপজেলায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। টানা বর্ষার মধ্যেও প্রায় তিন শতাধিক কর্মী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।সম্মেলনে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলের কার্যক্রম, সাংগঠনিক দিকনির্দেশনা এবং কর্মীদের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মাকসুদুর রহমান। সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল কারীম।অনুষ্ঠানের শুরুতে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শফিউল্লাহ দারসুল কুরআন পেশ করেন, যা উপস্থিত সবার মনে গভীর প্রভাব ফেলে। বক্তারা সম্মেলনে ঐক্য, নিষ্ঠা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতিকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।কর্মী সম্মেলন শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, এ আয়োজন কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীকে আরও সংগঠিত ও কার্যকর ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে।
