যশোরে পারিবারিক কলহে বড় ভাইয়ের কোপে বোন নিহত।
যশোর সংবাদদাতা ।।
২৩ জুলাই ২০২৫ যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কোপে ছোট বোন নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
নিহত নারীর নাম শারমিন (২৬)। তিনি একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও তার ভাই খোকন একই বাড়ির ভাড়াটিয়া হিসেবে সাহারুল ইসলামের বাসায় বসবাস করতেন। দুই পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ আগে থেকেই চলছিল।ঘটনার দিন খোকনের কন্যা একটি বিষয় নিয়ে শারমিনের স্বামী শিমুল হোসেনের সঙ্গে কথাকাটাকাটিতে জড়ায়। এক পর্যায়ে শিমুল তাকে চড় মারেন বলে অভিযোগ। এতে ক্ষুব্ধ হয়ে খোকন ধারালো হাসুয়া নিয়ে শিমুলের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় শারমিন বাধা দিতে গেলে ছুরিকাঘাতে নিজেই গুরুতর আহত হন।তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।” এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।শারমিনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।—ছবি সংযুক্ত
