ময়মনসিংহে বাস তল্লাশিতে ইয়াবা ও ইনজেকশন সহ নারী গ্রেফতার।

ময়মনসিংহে বাস তল্লাশিতে ইয়াবা ও ইনজেকশনসহ নারী গ্রেফতার।

ময়মনসিংহ প্রতিনিধি:

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ইনজেকশনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় এবং ইন্সপেক্টর মো. আমিনুল কবিরের নেতৃত্বে একটি বিশেষ টিম ময়মনসিংহ শহরের প্রবেশমুখে চলন্ত একটি যাত্রীবাহী বাসে তল্লাশি অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১,৮৮৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ এম্পুল কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।এসময় মাদক বহনের অভিযোগে এক নারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।ইন্সপেক্টর আমিনুল কবির বলেন, “আমাদের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এটি আরও জোরদার করা হবে। মাদক চক্রের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে।”স্থানীয়রা এই সফল অভিযানের জন্য ডিএনসি টিমকে অভিনন্দন জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে মাদকের বিস্তার রোধে ইতিবাচক প্রভাব ফেলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *