ভোলার নাঈম জাতীয় পর্যায় ২০২৬ শিক্ষা সপ্তাহে মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী।

আব্দুল মান্নান, ভোলা প্রতিনিধি।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ ।
সারাদেশে ব্যাপি আয়োজিত জাতীয় শিক্ষা সাপ্তাহ উদযাপন করা হয়। থানা ,জেলা, বিভাগ ,মহানগর হয়ে , সর্বশেষ জাতীয় পর্যায়ের ও জাতীয় পর্যায়ের পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় জাতীয় শিক্ষা সপ্তাহ২০২৬ ।

শ্রেষ্ঠ হওয়ার গল্প নিজে তুলে ধরেন।
আমি মোঃ নাইমুর রহমান ,
ভোলা চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ভোলা ,সদর , ভোলা এর আলিম ২য় বর্ষের শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সাপ্তাহ ২০২৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী মাদ্রাসা নির্বাচিত হয়েছি ।
২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহের যখন পুরস্কার বিতরণী দেখলাম তখন দেখতে পেয়েছি শ্রেষ্ঠ শিক্ষার্থী মাদ্রাসা একজন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করছেন। এবং বক্তব্য দিচ্ছেন তখন থেকে আমার ইচ্ছা তৈরি হলো আমিও একদিন সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষার্থী হবো।
২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করেছি এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী মাদ্রাসা হয়ে উপজেলা জেলা পর্যায়ে পর্যন্ত গিয়েছিলাম বিভাগেও গিয়েছি কিন্তু সেবার ফিরে আসতে হয়েছে আমার। আমি সেবার ফিরে এসেছি কিন্তু তারপর আমি থেমে যায়নি আমি নিজেকে তৈরি করেছি জাতীয় পর্যায়ে পর্যন্ত লড়াই করার মত করে।
অনিবার্য কারণে ২০২৫ সালে শিক্ষা সপ্তাহ উদযাপন হয়নি মনটা খুবই খারাপ ছিল কারণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কবে নোটিশ আসবে (মাউশি) থেকে ।
২০২৬ অবশেষে আসলো সে মাহেন্দ্রক্ষণ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর পরিপত্র যখন প্রকাশ করল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) তখন আমার সকল প্রস্তুতি সম্পন্ন করলাম আমি আমার সকল ডকুমেন্ট সকল কিছু উপজেলায় জমা দিলাম।
তারপর সেখান থেকে জেলায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করেছি নানা প্রতিকূলতা পেরিয়ে আমি অংশগ্রহণের সুযোগ পেয়েছি জাতীয় পর্যায়ে এবং সর্বশেষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নিজেকে দাঁড় করাতে পেরেছি। প্রতিটি ভাইভাতেই এসেছেন নানা চ্যালেঞ্জ সকল চ্যালেঞ্জ মোকাবিলা করি আমি জাতীয় পর্যায়ে আমার নিজেকে দাঁড় করাতে পেরে আজ সত্যি আমি আনন্দিত। আমার স্বপ্ন কে আমি বাস্তব রূপে পূরণ করতে পেরেছি।
আজীবন আমার কাছে এই পদক স্মৃতির এবং ইতিহাসের হয়ে থাকবে ।
সকলে নিকট দোয়া চাই সামনে অদূর ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *