ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ আধাঘণ্টা মহাসড়ক অবরোধ, গ্রেফতারের দাবিতে তিনদিনের আল্টিমেটামমো

ব্রাহ্মণবাড়িয়া রুমিন ফারহানার বিরুদ্ধে বিক্ষোভ আধাঘণ্টা মহাসড়ক অবরোধ, গ্রেফতারের দাবিতে তিনদিনের আল্টিমেটামমো

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।।

২৫ আগস্ট ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সরাইল-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ হয়েছে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক আধাঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ স্থানীয়রা।

সোমবার দুপুর ১২টার দিকে চান্দুরা এলাকায় এ কর্মসূচি শুরু হলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।হামলার অভিযোগ ও ক্ষোভবিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতৃবৃন্দের ওপর রুমিন ফারহানার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানার অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, বিজয়নগর উপজেলা প্রধান সমন্বয়ক প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাষ্টু সরকার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান।“ম্যানেজ করা যাবে না”আতাউল্লাহ অভিযোগ করে বলেন—“আমাকে ম্যানেজ করার জন্য ইসির শুনানিতে আমার নাম রাখা হয়নি। কিন্তু জুলাইযোদ্ধারা কোনোদিন ম্যানেজ হয়নি। বিজয়নগরের ১০টি ইউনিয়ন ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা। অথচ রুমিন ফারহানা রাতের অন্ধকারে তিনটি ইউনিয়ন সরিয়ে নিজের আসনে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।”তিনি আরও দাবি করেন—“সংরক্ষিত নারী আসনে রাতের আঁধারে ভোটের মাধ্যমে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি সরকারের সুবিধা ভোগ করেছেন। এখন চান্দুরা, বুধন্তী ও হরষপুর ইউনিয়ন নিয়ে তিনি মিথ্যাচার করছেন। বিজয়নগরবাসী এটা কোনোভাবেই মেনে নেবে না।”তিন দিনের আল্টিমেটামবিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন দিনের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেফতার না করা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *