বোরহানউদ্দিনের নানা আয়োজনে শ্রীকৃষ্ণের৫২৫১তম জন্মাষ্টমী উদযাপন।

বোরহানউদ্দিনে নানা আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মাষ্টমী উদ্‌যাপন ।

স্টাফ রিপোর্টার বোরহানউদ্দিন (ভোলা):

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মদিন (জন্মাষ্টমী) উৎসব উদ্‌যাপিত হয়েছে।

শনিবার(১৬ জুলাই) সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাযজ্ঞ, নামসংকীর্তন, কৃষ্ণপূজা, প্রার্থনা সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় মন্দির থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রবীন্দ্রপল্লী ভাওয়ালবাড়ি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে শেষ হয়।পরে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক নীল রতনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান উজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু তপন কান্তি দে, সম্পাদক ঠাকুরদাস মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু লিটন চন্দ্র রক্ষিত, সম্পাদক বাবু বিল্টু চন্দ্র দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সম্পাদক দিপক চন্দ্র দাস, কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি বাবু নারায়ণ কর্মকার, সহ-সভাপতি বাবু কানু লাল দে, সহ-সম্পাদক বাদল চন্দ্র দে, প্রচার সম্পাদক সুমন চন্দ্র দে সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদকরা।উৎসবকে ঘিরে বোরহানউদ্দিনে সর্বস্তরের হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়। তারিখ: ১৬ আগস্ট ২০২৫

যোগাযোগ: ০১৭১২৩৯৩০৯৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *