পশ্চিম ইলিশা ৫ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত।

পশ্চিম ইলিশা ৫নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ।

ভোলা সদর প্রতিনিধি ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পশ্চিম ইলিশা ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৫ জুলাই) আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতি ছিল উৎসাহব্যঞ্জক ও উদ্দীপনামুখর।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য জনাব মো. আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা শাখার নায়েবে আমীর জনাব মাও. আবদুল বারী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার জাহাঙ্গীর আলম।সমাবেশের সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মাওলানা আলী আহাম্মেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মো. মহসিন।বক্তারা তাঁদের বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। আসন্ন রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং কর্মীদের মধ্যে আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়।সমাবেশ শেষে কর্মীরা ঐক্যবদ্ধভাবে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *